Product Suggestions

আমার আকাশামি || অমিত বাগল

₹100.00

PaperBack | ISBN: 978-81-984319-3-6 | Poetry
Cover - Subir Mondal

 

আমার আকাশামি, আমার আমি- চলতি যুগের আঁখরগুলো আলতো ছোঁওয়া দুই আঙুলে উদার আকাশ জুড়ে থাকা নুন-হলুদের স্বরচিতা, যত ধুলো মেঘের ভিতর, ডানা উড়ে যায়- যদি পৌঁছে যাও কবি-সম্মেলনে, মেঘে জলে ছল-কপোটি রোদ্দুরে  হরেক মাল কবিতা সমগ্রে যখন বিশ্ব-হাট-বাজার সরগরম, এ কাব্যগ্রন্থ যেন হা-জীবনের চির সত্যকে সাথে নিয়ে কবির নিজস্ব বৃত্তের কথাকথি, বাজে অতসী ফুলের ঝুমঝুমি। বেনামা আকাশে ওড়ে কবিমন। কবির অনিঃশেষ ধূপবাতি আলো জ্বালে, সুবাস ছড়ায়। কবি হতে গেলে একা হতে হয়। হতে হয় মনচষা। জীবন তো আর কিছুই না--- আয়োজন, জন্ম থেকে মৃত্যুর আয়োজন। তবু এই জীবনই মহাজীবনের পথ। তাই তো কবির আন্তরিক ইচ্ছে- 'হোক- আরও বহুকিছু তোর / আমার হলোনা নাকি- ঘরেরই তো লোক।'- এ কবিতাসম্ভারের জন্ম কবির মনের আকাশে। শীতঘুমে কখনোই যাবে না এ কবিতাপ্রয়াস, এ যে আরোগ্য-রোদ্দুর।


কবি পরিচিতি

অমিত বাগল 
জন্ম : ১৯৬৫
জন্ম কর্ম: চিত্তরঞ্জন 
লেখালিখি : আটের দশকের শেষভাগ থেকে শুরু
বর্তমান বাস : ২০২৩-এর মার্চ-এ Indian Railway (Chittaranjan Locomotive Works) থেকে VR নিয়ে পাকাপাকি আসানসোলের "বোতাম-ঘর"-এ

Add a review