PaperBack | ISBN: 978-81-982713-5-8 | Travel Stories
Cover - Subir Mondal
বইকথা -
‘আমেরিকার ডায়েরি’- লেখকের এক অনবদ্য রচনা। ঘরে বসে আমেরিকার সাথে পরিচয় খুব সহজেই হয়ে যায়। সার্থক মানসভ্রমণ হয়ে যায় এই ১৬ পর্বে লেখা রচনাগুলো পাঠ করলে। পাঠক হিসেবে সমৃদ্ধ হওয়া যায় লেখকের রচনায় অবগাহন করতে পারলে। ‘আমেরিকার ডায়েরি’ চলমান এক ভ্রমণকথা। লেখক চল্লিশ দিন আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। দেখেছেন তাঁর চোখ দিয়ে সে দেশের পাহাড়, সমুদ্র, নদী, জঙ্গল, জনজীবন ও কত বিখ্যাত বিখ্যাত সব শহর। সেসবই তাঁর মরমী লেখায় এঁকে দিয়েছেন ষোল পর্বের এই গ্রন্থে। একজন সার্থক গল্পকার যখন তাঁর ঘুরে বেড়ানোর কথা লেখেন, সে লেখা তখন আর নিছক ভ্রমণ কাহিনি থাকে না। মনোরম ভ্রমণ সাহিত্য হয়ে ওঠে। ‘আমেরিকার ডায়েরি’ একটি ভ্রমণ সাহিত্য বটে।
কবি পরিচিতি -
লেখক পরিচিতি - নয় এর দশকের গল্পকার সুব্রত সরকার। তাঁর এ যাবৎ প্রকাশিত গল্পগ্রন্থের সংখ্যা তেরো। প্রায় তিন শতাধিক ছোটগল্প, অণুগল্প লিখেছেন। তাঁর ছোটগল্প থেকে টেলিফিল্ম (স্বর্গযাত্রা), শর্টফিল্ম (বিজ্ঞাপনের মেয়ে) ও পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ফিল্ম (সুমন বড় হচ্ছে) হয়েছে। লেখকের প্রিয় নেশা ভ্রমণ। পাহাড় নদী জঙ্গল হাতছানি দেয় তাঁকে বারবার। তাই ঘরের কাছের আরশিনগর থেকে বহুদূরের মিশরের নীল নদ ও সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আটলান্টিক মহাসাগরেও দিব্যি ভেসে বেড়ান। আর এই সব ঘুরে বেড়ানোর গল্পকথাই তাঁর কলমের মরমী ছোঁয়ায় হয়ে ওঠে সার্থক ভ্রমণ কথা। বর্তমানে বাংলায় প্রকাশিত সব ধরণের পত্র পত্রিকায় নিয়মিত তিনি সুন্দর সুন্দর ভ্রমণ কথা উপহার দিয়ে চলেছেন। লেখকের তিনটি জনপ্রিয় ভ্রমণ গ্রন্থ রয়েছে- ‘ছোট্ট ছুটি, ছোট্ট ভ্রমণ’, ‘ভ্রমণে ভ্রমণে’ এবং ‘চলো মন ভ্রমণে’।