HardBoard ISBN: 978-81-982713-4-1 | Research Prose
Cover - Subir Mondal
বইকথা -
বাঁকুড়া মানে মানচিত্রে শুধু 'ব' আকৃতির জেলা নয়, মুড়ি খাওয়া 'অসভ্য' মানুষ কিংবা বাঁকুড়া মানে শুধুই মন্দির নগরী বিষ্ণুপুর ও বালুচরি নয়। বাঁকুড়ার আছে এক স্বতন্ত্র ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি। পোড়ামাটির, রক্তমৃত্তিকার বাঁকুড়াকে, বাঁকড়িদের আন-’মোল’ গাছ - গ্রাম - মানুষ - প্রকৃতি - রাজনীতি - সংস্কৃতিকে জানতে এই প্রথম প্রকাশিত হলো 'বিষয় বাঁকুড়া'।
লেখক পরিচিতি -
জন্মসূত্রে জঙ্গলমহলের কেন্দ্রস্থলে বেড়ে ওঠা লেখকের কাছে সাহিত্যচর্চা সাংঘাতিক জীবনদায়ী নেশা। ১৯৯০ থেকে নিয়মিত প্রবন্ধ, গল্প, কবিতা, নাটক, লোকসংস্কৃতি বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় লিখে চলেছেন। সাহিত্যের আঙিনায় প্রবেশের আড়াই দশক পর গ্রন্থকার হিসেবে প্রথম আত্মপ্রকাশ ২০১৫ তে। সবমিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা মাত্র ১৩।