PaperBack | ISBN: 978-81-964273-0-6 | POETRY
Cover - Subir Mondal
কবি পরিচিতি -
আমি সুশান্ত ভট্টাচার্য (শেখর) শিলচর শহরে জন্মগ্রহণ করেছি। আমার বাবা স্বর্গীয় সুখময় ভট্টাচার্য (খোকা) ও মা স্বর্গীয়া উমারাণী ভট্টাচার্য। তাঁদের প্রথম সন্তান আমি ২৯ মে ১৯৫৪ সালে শিলচরে জন্মগ্রহন করি। আমাদের আদি নিবাস ছিলো বর্তমান বাংলাদেশের দুলালী দাস পাড়া গ্রামে এবং আমার মামার বাড়ি বেজুড়া গ্রামে। আমার ঠাকুরদাদা স্বর্গীয় সুরেন্দ্র কুমার ভট্টাচার্য বাংলাদেশের সমসের নগর চা বাগানের বড়বাবু ছিলেন। আমার ঠাকুরমার জন্ম বালিসহস্র গ্রামে। আমার দাদু স্বর্গীয় হেরম্ব কুমার ভট্টাচার্য বেজুড়া গ্রামের হাইস্কুলে শিক্ষক ছিলেন। দিদিমা স্বর্গীয়া নির্ম্মলা দেবীর জন্ম স্হান তখনকার ত্রিপুরা রাজ্যের বায়েক গ্রামে। আমার শ্বশুর মশাই স্বর্গীয় প্রণবানন্দ চক্রবর্তী ছিলেন পুঁটিজুরি গ্রামের এবং শ্বাশুড়ি স্বর্গীয়া রেণুকা চক্রবর্তী পাগলা গ্রামের। এই সব স্হানই বর্তমান বাংলাদেশে অবস্হিত। আমার স্ত্রী পম্পা। আমাদের এক মেয়ে সোমালী ও এক ছেলে সুমন বর্তমানে হায়দরাবাদ ও বাঙ্গালোরে চাকরিরত। আমি শিলচর গুরু চরণ কলেজ থেকে বিএসসি পাশ করেছি অর্থনীতিতে অনার্স নিয়ে। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ করেছি। পরে এম.এ করেছি ইংরেজি, বাংলা, সমাজবিদ্যা ও রাস্ট্র বিজ্ঞানে। বর্তমানে আমি শিলচরে ব্যবসা করি - হিউম্যান মেডিসিনের হোলসেল বিজনেস। বাংলা দেশে বার বার যেতে ইচ্ছে করে - আমি তিনবার বাংলাদেশে গেছি। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কক্স বাজার, মৌলবীবাজার, সমসের নগর, ইটা, শ্রীমঙ্গল, বেজুড়া প্রভৃতি স্হানে। বর্তমান বাংলাদেশের শহরে গ্রামে চা বাগিচায় ছড়িয়ে আছে আমাদের পূর্বপুরুষদের স্মৃতি - আছেন আমাদের আত্মীয়রা - আছেন আমার প্রিয় কবি বন্ধুরা। আমার সখ সাহিত্য চর্চা, বই পড়া, আবৃত্তি করা, গান শোনা, সিনেমা দেখা, নাটক দেখা, চিত্র প্রদর্শনী দেখা, ছবি তোলা, ছবি আঁকা, সাহিত্য - আড্ডা দেওয়া, ড্রামা - ফিল্ম - লিটারেচার ফেস্টিভ্যালে যোগ দেওয়া। আমি ব্যাডমিন্টন, টেনিস, টেবল টেনিস, ক্রিকেট, দাবা খেলতে এবং সাঁতার কাটতে ভালোবাসি। দেশ ভ্রমণের সখও আমার আছে। আমি দেশে বিদেশে অনেক জায়গায় বেড়াতে গেছি ও থেকেছি : লণ্ডন, বার্লিন, প্রাগ, ভিয়েনা, ওয়ারশ, ক্রেকো, ব্রাইটন, ব্যাঙ্কক, ক্রেবী, ফুকেট, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বাঙ্গালোর, হায়দরাবাদ, গোয়া, পণ্ডিচেরি, বরোদা, জয়পুর, শ্রীনগর, হরিদ্বার, ঋষিকেশ, বদ্রীনাথ, বানারসী, এলাহাবাদ, গয়া, উটি, মাদুরাই, মহীশূর, পোর্টব্রেয়ার, গৌহাটি, শিলং, ডিগবয়, পুরী, ভুবনেশ্বর, আগরতলা, ধরমশালা, অমৃতসর, আগ্রা, শিলিগুড়ি, কৈলাশহর, আইজল, দীঘা, গ্যাংটক, দুর্গাপুর, শান্তিনিকেতন, মথুরা, বৃন্দাবন, পহেলগাঁও, সোনমার্গ, গুলমার্গ, নুনমাটি, বঙ্গাইগাঁও, তারাপীঠ প্রমুখ স্হানে। আমি সাউদার্ন আসাম ড্রাগ ডিলার্স এসোসিয়েশনের সভাপতি, গ্রীনল্যান্ড রোটারি ক্লাবের সদস্য, শিলচর রেডক্রসের আজীবন মেম্বার, অগ্রণী ক্লাবের মেম্বার, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সন্মেলনের সদস্য, ওয়ালর্ড কংগ্রেস অব পোয়েটস এর আজীবন সদস্য। ২০২২ সালে ওয়ালর্ড কংগ্রেস অব পোয়েটস আমাকে Honarary Doctorate in Literature সন্মানে ভূষিত করেছে।