Product Suggestions

ব্রহ্মপুত্রের পাড়ে || সায়ন্তন ধর

₹200.00

HardBord Binding | ISBN: 978-81-988257-2-8 | Travel Story
Cover - Sayantan Dhar & Subir Mondal

বইকথা - 
ভ্রমণকথা আমার অফিসের স্যার যখন আমার সাথে কোন জ্ঞানী বিশিষ্ট মানুষের পরিচয় করিয়ে দেন, তখন আমার অফিসিয়াল ডেজিগনেশনের পাশাপাশি বলেন, 'ও ট্রাভেলগ লিখছে... আসাম, ব্রহ্মপুত্রকে নিয়ে।' আমার হৃদয়ে তখন একফোঁটা অশ্রুবিন্দু জমা হয় ওই মানুষটির জন্য। আমার এই লেখা শুধু আমাকে নিয়ে আবর্তিত নয়, আমাকে সঙ্গ দেওয়া আমার সব কলিগদের নিয়ে আবর্তিত হয়েছে। এই লেখাগুলিকে সমৃদ্ধ করার পেছনে তাঁরা অজান্তেই অবদান রেখে গেছেন।  ব্রহ্মপুত্র ভাবায়... সেই ভাবনার বিস্তার তার প্রস্থের মতোই... এপার জানেনা ওপারের খবর। সে পাহাড়ের খাঁজে থাকা হিলট্রাইবদের কথা বলে, জলের কাছাকাছি মানুষের দুঃখে কাঁদায়, কাজিরাঙার বন্যপ্রাণদের সংগ্রামের কথা বলে, ও তুলে ধরে ওর তীরে গড়ে ওঠা সভ্যতাকে...  ওর মাধ্যমে সুবনশিরি, কামেং, ডিবাং, লোহিতরা বলে অরুণাচলের গল্প। ধানশিরি, ডোয়াংরা বলে নাগাভূমির গল্প। এভাবেই শুধু আসাম নয়, পূর্বোত্তরের অনেক গল্প ঝুলিতে সঞ্চিত... এই সংকলনে তার ২০ টি পর্ব প্রকাশিত হলো। 

 

লেখক পরিচিতি -
সায়ন্তন ধর- জন্ম ১৯৯৫, জলপাইগুড়ি শহরে। বাবা শ্রী শক্তি প্রসাদ ধর, মা শ্রীমতী ডরোথী দাশ বিশ্বাস। শৈশব কেটেছে কোচবিহারের মেখলিগঞ্জে।  শিক্ষা: জলপাইগুড়ি জিলা স্কুল। আনন্দ চন্দ্র কলেজ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর। শিক্ষক শিক্ষণ প্রাপ্ত। জীবিকা: আনন্দ চন্দ্র কলেজে অতিথি অধ্যাপক ছিলেন। বর্তমানে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের স্বশাসিত সংস্থা 'ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন-ইন্ডিয়া' -য় কর্মরত। চাকরীসূত্রে গুয়াহাটিতে অবস্থান। লেখালেখি ও অন্যান্য বিষয়: শৈশব থেকেই লেখার প্রতি ঝোঁক। বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকা, ম্যাগাজিনে কবিতা গল্প ভ্রমণকাহিনী প্রকাশিত হয়েছে।  বিজ্ঞানভিত্তিক বিভিন্ন জার্নালে কয়েকটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। 'Herbarium Technique' -নামে একটি বইয়ের সহলেখক। 'রানার' ওয়েব ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা। TechTouch টক ওয়েব ম্যাগাজিনের সাহিত্য Zone ও T3 কচিকাঁচা বিভাগের সম্পাদকের দায়িত্বও পালন করে চলেছেন সুচারু রূপে। 'ব্রহ্মপুত্রের পাড়ে- ১'- তাঁর দ্বিতীয় বই, ভ্রমণকথাবিষয়ক। প্রথম একক কাব্যগ্রন্থ 'আঁচল' প্রকাশিত হয় কোলকাতা আন্তর্জাতিক বইমেলা- ২০২৫-এ।   অন্যান্য শখ: বইপড়া, গান শোনা, ছবি তোলা ও ভ্রমণ। 

 
Add a review