PaperBack | ISBN: 978-81-970030-0-4 | POETRY
Cover - Subir Mondal
লেখক পরিচিতি -
জন্ম 18 ই অক্টোবর 1986 ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এ বি.টেক ডিগ্রি নিয়ে কলকাতার সাকরাইলে একটি প্রাইভেট কম্পানির সাথে যুক্ত ছিলেন; যদিও তাঁর কর্ম জীবনের শুরু রাজস্থানের কোটা শহরে একটি এম.এন.সি তে। কিন্তু সৃজনের দুর্নিবার স্বপ্ন-আকাঙ্ক্ষা অহর্নিশ যাকে উদ্বেল করেছে, তাঁর কাছে ক্রমেই অসহনীয় হয়ে উঠলো করপোরেট পরিবহের শৃঙ্খল। কলেজ জীবন থেকেই ছবি (সিনেমা)-র প্রতি একটা অদ্ভুত আকর্ষণ ছিলো। অবশেষে ছবি তৈরীর কাজে নিজেকে নিযুক্ত করেছেন। ছোট ছবি, তথ্যচিএ,বাংলা ওয়েব সিরিজ এসমস্ত দিয়েই তাঁর কর্মজীবনের দ্বিতীয় অধ্যায়ের সূচনা। ইতিমধ্যে বিভিন্ন গুণী মানুষ এবং কর্মক্ষেত্রে কিছু ভালো মানুষের সাহচর্যে ওনাকে প্রাণিত করেছে বৃহণ্ণলা বিষয়ের ওপর লেখার। বৃহণ্ণলা তাঁর নিজের লেখা প্রথম বই হিসেবে প্রকাশিত।সিনেমা দেখতে এবং তৈরী করতে, বই পড়তে, ঘুরতে এবং অবশ্যই লিখতে ভালোবাসেন। ভালোবাসেন নতুন মানুষের সাথে পরিচিত হতে।