Product Suggestions

চলো মন ভ্রমণে || সুব্রত সরকার

₹120.00

PaperBack | ISBN: 978-81-970030-1-1 | Travel Stories
Cover - Subir Mondal

বইকথা - 
"আমেরিকার ডায়েরি" র পর "জাপানের ডায়েরি" লেখকের আরও একটি উল্লেখযোগ্য ভ্রমণ গ্রন্থ। দুটি ডায়েরিই ধারাবাহিক ভাবে প্রকাশের সময় থেকে পাঠক সমাদরে জনপ্রিয়  হয়েছে। পাঠক আদৃত ধারাবাহিক লেখাটিই এবার গ্রন্থ আকারে প্রকাশিত হলো। বিশ্ব ভ্রমণে বেরিয়ে লেখকের অনুসন্ধানী চোখ-মন ও দেখার দৃষ্টিভঙ্গির গুণে ডায়েরি নিছক দিনলিপি না হয়ে সুখপাঠ্য ভ্রমণ সাহিত্যের স্বাদে পরিপূর্ণ হয়েছে। ১১ পর্বে লেখা এই ডায়েরি সার্থক মানস ভ্রমণের আনন্দ উপহার দেয়। জাপানের মত একটা দেশকে লেখক দশ দিনে যতটুকু দেখেছেন, যে ভাবে সব কিছু উপলব্ধি করেছেন, আবিস্কার  করেছেন, তাঁর লেখায় সুনিপুণ বর্ণনা ও উপস্থাপনার গুণে সুন্দর ভাবে তুলে ধরতে পেরেছেন। তাই এ গ্রন্থ পাঠের শেষে  পাঠক হিসেবে নিজেকে সমৃদ্ধ করা যায়। "জাপানের ডায়েরি"  নিঃসন্দেহে পাঠক প্রিয় একটি ভ্রমণ সাহিত্যের মর্য়াদা লাভ করবে। আগামীদিনে কোনও পর্যটক জাপান ভ্রমণে পা বাড়ালে এই গ্রন্থটি তাঁর ভ্রমণকে আরও সুন্দর ও সফল করে তুলবে। "জাপানের ডায়েরি" বাংলার সমৃদ্ধ ভ্রমণ সাহিত্যে এক নতুন সংযোজন।

 

কবি পরিচিতি -
লেখক পরিচিতি - নয় এর দশকের গল্পকার সুব্রত সরকার। তাঁর এ যাবৎ প্রকাশিত গল্পগ্রন্থের সংখ্যা তেরো। প্রায় তিন শতাধিক ছোটগল্প, অণুগল্প লিখেছেন। তাঁর ছোটগল্প থেকে টেলিফিল্ম (স্বর্গযাত্রা), শর্টফিল্ম (বিজ্ঞাপনের মেয়ে) ও পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ফিল্ম (সুমন বড় হচ্ছে) হয়েছে। লেখকের প্রিয় নেশা ভ্রমণ। পাহাড় নদী জঙ্গল হাতছানি দেয় তাঁকে বারবার। তাই ঘরের কাছের আরশিনগর থেকে বহুদূরের মিশরের নীল নদেও  দিব্যি ভেসে বেড়ান। আর এই সব ঘুরে বেড়ানোর গল্পকথাই তাঁর কলমের মরমী ছোঁয়ায় হয়ে ওঠে সার্থক ভ্রমণ কথা। বর্তমানে বাংলায় প্রকাশিত সব ধরণের পত্র পত্রিকায় নিয়মিত তিনি  সুন্দর সুন্দর ভ্রমণ কথা উপহার দিয়ে চলেছেন। "চলো মন ভ্রমণে" দেশ- বিদেশের এমনই এক ডজন ভ্রমণ কথা। এই গ্রন্থের ভ্রমণকথা গুলো পাঠ করতে করতে পাঠকেরও মানস ভ্রমণ হয়ে যাবে এবং বাড়তি লাভ হবে ভ্রমণ সাহিত্য পাঠের আনন্দ। কারণ একজন সার্থক গল্পকার যখন তাঁর ঘুরে বেড়ানোর কথা লেখেন, সে লেখা তখন নিছক ভ্রমণ কাহিনি আর থাকে না। অপরূপ মনোরম ভ্রমণ সাহিত্য হয়ে ওঠে।' চলো মন ভ্রমণে' একটি সুন্দর ভ্রমণ সাহিত্য গ্রন্থ। লেখকের দুটি জনপ্রিয় ভ্রমণ গ্রন্থ রয়েছে- 'ছোট্ট ছুটি, ছোট্ট ভ্রমণ' এবং 'ভ্রমণে ভ্রমণে'।

 
Add a review