Product Suggestions

চোখে যে দিন ঝরবে আগুন || পরেশ নাথ কোনার

₹160.00

PaperBack | ISBN: ISBN: 978-81-983672-0-4 | POETRY
Cover - Subir Mondal

বইকথা - 
এই বইয়ের বিভিন্ন কবিতায় উপমা, চিত্রকল্প, ছন্দ ইত্যাদির দক্ষ প্রয়োগ এবং প্রয়োগের যথার্থতায় একটি ভিন্ন স্বর তৈরী হয়েছে। বইটি গ্ৰাম বাংলা, শিল্পাঞ্চলের মানুষ, প্রান্তিক মানুষের জীবনযাত্রার জীবন্ত দলিল। কবিতা গুলি সুখপাঠ্য হয়ে উঠেছে।

 

কবি পরিচিতি -
কবি পরেশ নাথ কোনার। দীর্ঘ দিন শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন। সারা জীবন লেখা পড়ার সঙ্গে জড়িয়ে আছেন। পাঁচটি বিষয়ে স্নাতকোত্তর।  কবির শৈশব ও কৈশোর কেটেছে বর্ধমানের শস্য শ্যামলা গ্ৰাম্য প্রকৃতির মধ্যে আবার যৌবন ও পরবর্তী জীবন কেটেছে শিল্প শহর, কালো সোনার দেশে। তাই ঘাস, গাছ, ফুল, পাখি, প্রকৃতি যেমন ধরা দিয়েছে তার নানা কবিতায় একেবারে আত্মীয়ের মতো; তেমনি শিল্প শহরের মানুষের যন্ত্রণা, জীবন বোধ, শৃঙ্খল ভাঙার চেতনার বহিঃপ্রকাশ দেখি তার নানা কবিতায়। সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ ধ্বনিত হয় তার কোনো কোনো কবিতায়, তাই বলে সে গুলি রাজনৈতিক শ্লোগানে পরিনত হয় নি, প্রান্তিক মানুষের যথাযথ জীবন চর্চা। কবিতা তো সমাজ নিরপেক্ষ নয় তাই সমাজের তথা মানুষের সম্পর্কের নানা বাঁক পরিবর্তন প্রেম প্রীতি ভালোবাসার নিখুঁত ছবি ফুটে উঠেছে তার কবিতায়। ইতিমধ্যে একটি একক কবিতার বই “খুঁজে ফিরি সেই মুখ” ও কয়েকটি কবিতা সংকলন প্রকাশিত হয়েছে।

 
Add a review