PaperBack | ISBN: 978-81-968781-6-0 | POETRY
Cover - BINITA BANDYOPADHYAY
কবি পরিচিতি -
চিত্রশিল্পী বিনীতা বন্দ্যোপাধ্যায়। জন্ম: ১৯৭৩ কলকাতায়। পিতা স্বনামধন্য চিকিৎসক ও সমাজসেবী ডা.বিমলজ্যোতি মুখার্জী ও মাতা শ্রীমতী কল্যাণী মুখার্জীর কন্যা বিনীতার শিক্ষা লাভ নদীয়া জেলার কল্যাণী স্থিত বিধানচন্দ্র মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে এবং পরবর্তীকালে ছাপ চিত্রকলা (গ্রাফিক্স) বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে শিক্ষালাভ বিশ্বভারতী শান্তিনিকেতন কলাভবনে (১৯৯৪ এবং ১৯৯৬)। উদারনৈতিক এবং শিল্পমনষ্ক পরিবারে বেড়ে ওঠা বিনীতার শিল্পানুরাগ উৎসাহসিঞ্চিত হয়েছিল স্বামী মুকুল বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক সাহচর্যে। প্রকৃতিগতভাবে ভাবুক বিনীতার অভিব্যক্তি কখনও মাধ্যম দ্বারা সীমাবদ্ধ থাকেনি। কখনও কবিতা, কখনও বা চিত্ররূপে প্রকাশিত কিছু আনুষঙ্গিক অভিব্যক্তির সংকলন এই মুদ্রণ।