PaperBack | ISBN: 978-81-970030-5-9 | POETRY
Cover - Subir Mondal
কবি পরিচিতি -
সায়েদুর রহমান ১৯৭৩ সালের ২০ শে অক্টোবর বিক্রমপুরের শ্রীনগর উপজেলার এক বাঙ্গালী মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুম ইউনুস বেপারী ও জোবেদা খাতুনের নয় সন্তানের মধ্যে তিনি চতুর্থ সন্তান। বর্তমানে প্রবাস জীবন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে পরিবারসহ বসবাস করেন। শ্রীনগর পাইলট হাই স্কুল ও সরকারী শ্রীনগর কলেজে তিনি লেখাপড়া করেছেন। ১৯৯৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ব্যাচেলর অব সোশ্যাল সাইন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। স্কুল জীবন থেকেই কবিতায় হাতেখড়ি। এছাড়া বিবিধ সমস্যা ও অসংগতি নিয়ে বিভিন্ন পত্রিকার চিঠিপত্র বিভাগে নিয়মিত লেখালেখি করতেন। বিভিন্ন প্রকাশনা ও পত্রিকায় কবিতা ও লেখা প্রকাশিত হয়েছে। তিনি প্রকৃতির কাছাকাছি থেকে অপরূপ সুন্দর প্রকৃতির মাঝেই একদিন বিলীন হয়ে যেতে চান। রবীন্দ্রনাথ তার বেঁচে থাকার প্রেরনা এবং রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে একদিন চলে যেতে চান এ নশ্বর জীবন ছেড়ে অবিনশ্বর মৃত্যুর কাছে। কেননা, “মৃত্যু এক অবিনশ্বর সত্ত্বা, যার কোন ক্ষয় নেই।”