Product Suggestions

জামরুল ফুলের গন্ধ || নব কুমার দে

₹160.00

PaperBack | ISBN: 978-81-982713-9-6 | POETRY
Cover - Chandan

বইকথা - 
কবিতায় ছবি আঁকেন কবি। কখনো একটি ছোট্ট গল্পও দেখে ফেলি আমরা ওনার লেখা কবিতায। আড়ম্বরহীন ভাষায় লিখে ফেলেন‌ গভীর জীবন বোধ। প্রকৃতি ফিরে ফিরে আসে, জটিল সম্পর্কও আসে। পরপর পড়ে যেতে ভাল লাগে ভিন্ন স্বাদের কবিতাগুলি।

 

কবি পরিচিতি -
কবি পরিচিতি অস্থিরতা যার যাপনের অঙ্গ তার তিন নম্বর কবিতাবইয়ের নাম "অস্থির পাণ্ডুলিপি" দেখে প্রতিবেদক একবার ভুরু তুলেছিল মাত্র। কবি নবকুমার দে কে এক কথায় ব্যাখ্যা করা শিবের     অসাধ্যি, হঠাৎ সে স্যুটেড বুটেড হয়ে দস্তুরমতো কর্পোরেট তো পর মূহুর্তে লুঙ্গি পরিহিত মাছ ব্যবসায়ী, “রাত অথবা দ্বন্দ” শেষতম কবিতাবইয়েই হয় তো অস্থিরতার উত্তর আছে। সুনীল-শক্তির     আদল তার   নিজস্ব খালাসিটোলা গোটা উত্তরপাড়া গঙ্গা ঘাট। এখানেই এক পেগ 

প্রেমে মিশে যায় স্ট্রাগলিং কৈশোর আর সুতোয়  কাটা ডিমের গল্প, প্রথম কবিতাবই “অশ্বপুরুষ” তার সাক্ষী। ক্রোধ-হতাশা-অসহায়তা-উন্মত্ততা কে পেনে ভরে কন্যার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দ্বিতীয় কাব্যগ্রন্থ “বিবর্ণ অবসাদ” এ রাখে তিতিক্ষার স্বাক্ষর। ম্যাডাম আর শিবানীদির মেলবন্ধন ঘটবে নাকি নতুন ব্যথার পুজার গল্প বলবে প্রকাশিতব্য “জামরুল ফুলের গন্ধ”, প্রতীক্ষা থাকুক, আর লম্বা হোক “আমি একাই একটি মিছিল” বলা কবির বইয়ের মিছিল...
 
সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জী
(লেখিকা ও সমাজকর্মী)
 
Add a review