PaperBack | ISBN: 978-81-984319-2-9 | Stories
Cover - Subir Mondal
বইকথা -
কবি অনির্বাণ চট্টোপাধ্যায় নির্জন নিভৃতের কবিতা সাধক। হিমশীতল রক্তচক্ষু উপেক্ষা করে গরলকে গরল বলার দুঃসাহস বুকে নিয়েই তার কবিতা যাপন। গত তিরিশ বছর ধরে শুধু কবিতার জন্য কন্টকাকীর্ণ পথে তার নগ্নপদ হেঁটে চলা। তার কবিতা শুধু নিজস্ব মননশীলতার প্রদর্শনী নয়। সহজসরল ভাষায় সহজবোধ্য কবিতা লেখাই কবির অন্যতম বৈশিষ্ট্য। ব্যক্তিস্বার্থকে স্ট্রেইট ব্যাটে বাউন্ডারির বাইরে পাঠিয়ে কবি শেষ পর্যন্ত গেয়ে উঠেন জীবনের জয়গান। জানুন, চিনুন, পড়ুন কবিতার অনির্বাণ চট্টোপাধ্যায়ের 'কঙ্কালতন্ত্র'।
লেখক পরিচিতি -
লেখক পরিচিতি মৃদুল শ্রীমানী (১৯৬৭) পশ্চিমবঙ্গের একজন উপশাসক ও উপ সমাহর্তা। দেওয়ানি ও ফৌজদারি আইনের নানা খুঁটিনাটি বিষয় ছাড়াও মানুষের বাঁচার অধিকার নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। সেইসব বিষয়ে গ্রন্থরচনা করেছেন। রবীন্দ্র সাহিত্যের পাশাপাশি কিশোরদের জন্য সহজ ভাষায় বিজ্ঞান বিষয়ক পুস্তক প্রণয়ন করেছেন। গল্প উপন্যাসেও তাঁর সৃজনশীলতার পরিচয় রেখেছেন। একজন নিরীশ্বর ও কঠোর যুক্তিবাদী মানুষ হিসেবে তিনি গল্পের ছলে ভারতীয় পুরাণ, উপপুরাণ, এবং মহাকাব্যের কাহিনিকে বিশ্লেষণ করে দেখিয়েছেন এগুলির মধ্যে কত সামাজিক সংঘর্ষ ও ক্ষমতার অলিন্দে নানাবিধ মারপ্যাঁচের নজির রয়েছ। দাম্পত্য রাজনীতি ও লিঙ্গ রাজনীতির বিষয়গুলিও প্রাচীন ভারতীয় সাহিত্যে রয়েছে। সেইসব বিষয়কে নিরাবেগ তথ্যনিষ্ঠতা দিয়ে চয়ন করে সরস কলমে গল্পের আদলে পরিবেশন করেছেন এই বইতে।