PaperBack | ISBN: 978-81-984319-7-4 | Stories
Cover - Subir Mondal
বইকথা -
নির্মাল্য বিশ্বাসের 'জল রঙের রোদ্দুর' শিশু কিশোর উপযোগী গল্পগ্রন্থ। গল্পগুলো যেমন আনন্দদায়ক, তেমনি স্নিগ্ধতার মায়াময় আলো ছড়িয়ে আছে। গল্পগুলোয় সুখ-দুঃক্ষ, আনন্দ- বেদনাকে পাশাপাশি নিয়ে চলেছেন লেখক। জীবনকে অনেক রকম দৃষ্টিভঙ্গীতে দেখেছেন লেখক। জল রঙের তুলিতে ফুটিয়ে তুলেছেন জীবনের ক্যানভাস।
লেখক পরিচিতি -
নির্মাল্য বিশ্বাসের জন্ম কলকাতার বাগবাজারে। স্কুল জীবন কেটেছে বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রমে। পরবর্তীকালে তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক পর্যায়ে উত্তীর্ণ হন। ১৯৯৬ সালে ইসক্রা পত্রিকায় ছোট গল্প লিখে সাহিত্য জগতে পদার্পণ। লেখকের প্রকাশিত গল্পগ্রন্থ 'মন দরিয়ার মাঝি', 'ঋতু বদল', 'রবি ঠাকুর চাননি বলেই'। প্রকাশিত উপন্যাস 'উপহার', 'দুই মুখ', 'ডায়েরির শেষ পাতা'। প্রকাশিত কাব্যগ্রন্থ 'নির্মাল্য'। তাঁর প্রথম প্রকাশিত শিশু কিশোর উপযোগী গল্পগ্রন্থ 'জল রঙের রোদ্দুর' টেক টাচ টক প্রকাশনী থেকে প্রকাশিত হল। তিনি লিখেছেন 'আজকাল', 'প্রসাদ', 'উল্টোরথ', 'ছোটদের প্রসাদ', 'কলেজস্ট্রিট', 'অন্দরমহল কথা', 'রোজকার অনন্যা' সহ অসংখ্য পত্রিকায়। তাঁর একাধিক গল্প আকাশবাণী কলকাতায় পাঠ করা হয়েছে। তাঁর গল্প অবলম্বনে নির্মিত হয়েছে বহু স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র।