PaperBack | ISBN: 978-81-970030-7-3 | Poetry
Cover - Subir Mondal
কবি পরিচিতি
জন্ম ২৮ ডিসেম্বর ১৯৫৭ বাঁকুড়া শহরে। পড়াশোনা বাঁকুড়া ও বর্ধমানে। অবসরপ্রাপ্ত শিক্ষক। সাড়ে তিন দশক কবিতা চর্চায় মগ্ন। কবিতার বহিরঙ্গ ও অন্তরঙ্গে আপডেটেড, মিশে থাকতে চান সমস্ত রকম কবিতা আন্দোলনের নিরীক্ষায়। রাজ্যের ও বাইরের রাজ্যের বহু নামী- অনামী পত্রিকায় নিয়মিত লিখে চলেছেন। সম্বর্ধিত হয়েছেন জেলা ও জেলার বাইরে বহু পত্রিকা ও সাংস্কৃতিক সংস্থা কর্তৃক। একসময়ে কবি বাংলা অ্যাকাদেমির আমন্ত্রিত কবি হিসেবে কবিতা পাঠের আসর জমিয়ে রাখতেন, নিয়মিত। বয়সের ভার ও দূরারোগ্য ক্যানসার কবিবে কখনও ন্যুব্জ করতে পারে নি। ভারাক্রান্ত ও দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত কবিকে কখনও ন্যুব্জ করতে পারে নি। অসীম তাঁর মনোবল। এখনও জেলা বইমেলা, লিটল ম্যাগাজিন মেলা কিংবা জেলা কবিতা উৎসবের আয়োজকদের মধ্যে অন্যতম। আরও আরও বেশি আর্থ-সামাজিক আন্দোলনে নিজেক জড়িয়ে রেখেছেন শুধু নয় অগ্রণী ভূমিকায় আছেন। কবি দীর্ঘ দু'দশক জেলার এক উৎকর্ষ কবিতা পত্রিকা, "কবিকর্ণিকা" নিয়মিত সম্পাদনা করছেন। পত্রিকা সম্পাদনা যেন তাঁর রক্তের অন্তর্গত প্রেরণা- শুরু সেই ১৯৭৮ সালে, তখন কবি তরতাজা যুবক।