Product Suggestions

লজ্জাবতী এবং || শুভঙ্কর চট্টোপাধ্যায়

₹160.00

Hard Board Binding | ISBN: 978-81-983672-1-1 | POETRY
Cover - Subir Mondal

বইকথা - 
কবিতা নিজেই তাঁকে দিয়ে লিখিয়ে নেয়, তাঁকে ভাসিয়ে নিয়ে যায়। অভিব্যক্তির গভীরতা, উপলব্ধির স্বাতন্ত্র্য কবির প্রতিটি লেখাকে কাগজে নয়, স্থান করে দেয় সংবেদী মানুষের মনের অলিন্দে। এই বইয়ের প্রতিটি লেখাই ভালোবাসার নানা রঙে আঁকা ছবি, ছন্দের নিবিড় মায়ায় যারা পাঠককে বেঁধে রাখে।

 

কবি পরিচিতি -
“তুমি আমার কমলা রঙের রোদ, সকালবেলার ঘুমভাঙানো আলো / জীবন জোড়া অন্ধকারের মাঝে হঠাৎ যেন বিদ্যুৎ চমকালো।” ভালোবাসার এমনই সব অত্যন্ত সহজ অথচ অসম্ভব দৈব উচ্চারণ শুভঙ্করের লেখায় উঠে আসে বারবার। শুভঙ্কর চট্টোপাধ্যায় নিজেকে কবি বলতে অত্যন্ত বিব্রত বোধ করেন আজও। নয়ের দশকের শেষ আর শূন্য দশকের প্রথমদিক, এই কয়েক বছরে তাঁর বিভিন্ন  পত্রপত্রিকায় লেখার শুরু। এরপর এত বছর ধরে অজস্র কবিতা, গদ্য  লিখলেও বই প্রকাশ সে তুলনায় নিতান্তই কম।  শুভঙ্করের প্রেমের কবিতায় ছন্দের স্বতোৎসার প্রবাহ আর শব্দের আশ্চর্য বিন্যাস    ও ব্যবহার আমাদের চমকে দেয়। এই বই তাঁর প্রথম প্রেমের  কবিতার সংকলন, আমাদের এবং পাঠকের জন্য দুই মলাটের মধ্যে ভালোবাসার এক অনিঃশেষ দিগন্ত।

 
Add a review