Product Suggestions

মেঘলা দিন আর কাব্যি || আলতাফ হোসেন উজ্জ্বল

₹75.00

PaperBack | POETRY
Cover - Subir Mondal

 

কবি পরিচিতি -
কবি পরিচিতি  আলতাফ হোসেন উজ্জল জন্ম ১৯৬৮ খ্রীস্টাব্দের ৩০ নভেম্বর। তাঁর  পৈত্রিক নিবাস বিক্রমপুরের শ্রীনগর  উপজেলায় মাশুরগাঁও গ্রামে। তাঁর পিতার নাম মোসলেম শেখ, মাতা জাহানারা বেগম।  তিনি ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাষ্টার্স ডিগ্রী লাভ করেন। পরে তিনি ১৯৯৬ খ্রীস্টাব্দে জানুয়ারীতে শ্রীনগর পাইলট  স্কুল এন্ড কলেজে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন, যা এখনো তিনি  শিক্ষকতা পেশায় ব্রত আছেন। ছোট বেলা থেকে  আলতাফ হোসেন উজ্জল রাজনীতি ও অধীকার আদায়ে সচেতন। তিনি বিভিন্ন সময় পত্র-পএিকায় লেখালেখি করতেন তারমধ্যে জাতীয় পএিকা-* দৈনিক দেশজনতা,* দৈনিক ইনকিলাব, * দৈনিক বাংলাদেশের খবর উপসম্পাদকীয়তে লিখেছেন - এছাড়া ইন্ডিয়ার  দৈনিক পোর্টাল পএিকায়-দৈনিক Tech Touch টক, বাংলাদেশের -দৈনিক আমাদের ফোরাম, দৈনিক বাংলাবার্তা  পএিকায় প্রকাশিত হয়েছে তাঁর  রোমান্টিক কবিতা। এছাড়াও দেশে -বিদেশে বহুস্থানে তিনি গমন করেছেন তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে থাইল্যান্ডের ব্যাংকক , সিংগাপুর, আরব-আমিরাতের দুবাই, সৌদি আরবের রিয়াদ, নেদারল্যান্ডসের আমস্টারডাম, নরওয়ের ওসলো, সুইডেনের মালমো, ডেনমার্কের কোপেনহেগেন, আলবুর্গ ও রসকিলড ( Roskilde) ,  জার্মানের হামবুর্গ ও ফ্রাঙ্কফুর্ট,  সুইজারল্যান্ডের  বাসেলল্যান্ড, জেনেভা, জুরিখ ও বার্ন, ফ্রান্সের প্যারিস, ইতালির মিলান, বলোনিয়া ও রোম,  ইন্ডিয়ার কলকাতা, শিলিগুড়ি ও দার্জিলিং এবং নেপালের কাঠমুন্ডু ও পোখরা।  ২০২২ সালে বের হয়েছে বাংলাদেশে ঢাকার একুশে বই মেলায় পানকৌড়ি প্রকাশন Motivational বই " জীবন ও বাস্তবতা "। এবং ভারতের কলকাতার বই মেলায় তরঙ্গ প্রকাশন থেকে কবিতার বই "কাব্য শহর থেকে"। 

 
Add a review