Product Suggestions

মেঘলা দিনে ঘাটে || আলতাফ হোসেন উজ্জ্বল

₹100.00

Hard Board Binding | ISBN: 978-81-968781-3-9 | POETRY
Cover - Subir Mondal

কবি পরিচিতি -
আলতাফ হোসেন উজ্জ্বল জন্ম ১৯৬৮ খ্রীস্টাব্দের ৩০ নভেম্বর। তার পৈত্রিক নিবাস বিক্রমপুরের শ্রীনগর উপজেলায় মাশুরগাঁও গ্রামে। তার পিতার নাম মোসলেম শেখ,  মাতা জাহানারা বেগম। তিনি ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাষ্টার্স ডিগ্রি লাভ করেন। পরে তিনি ১৯৯৬ খ্রীস্টাব্দে জানুয়ারীতে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজে শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নেন, যা এখনো তিনি শিক্ষকতা পেশায় ব্রত আছেন। ছোটবেলা থেকে আলতাফ হোসেন উজ্জ্বল রাজনীতি ও অধীকার  আদায়ে সচেতন। তিনি বিভিন্ন সময় পত্র-পত্রিকায় লেখালেখি করতেন তার মধ্যে জাতীয় পত্রিকা - * দৈনিক দেশজনতা * দৈনিক ইনকিলাব * দৈনিক বাংলাদেশের খবর উপ-সম্পাদকীয়তে লিখেছেন - এছাড়া ইন্ডিয়ার দৈনিক পোর্টাল পত্রিকায় দৈনিক Tech Touch টক,  এছাড়াও দৈনিক আমাদের ফোরাম, দৈনিক বাংলা বার্তা পত্রিকায় প্রকাশিত হয়েছে তার রোমান্টিক কবিতা। ভ্রমণে দেশে বিদেশে বহুস্থানে তিনি গমন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে থাইল্যান্ডের ব্যাংকক,, আরব আমিরাতের দুবাই, সৌদি আরবের রিয়াদ, নেদারল্যান্ডের আমস্টারডাম, নরওয়ের ওসলো,সুইডেনের মালমো,ডেনমার্কের কোপেনহেগেন, আলবুর্গ ও রসকিল্ড  ( Roskilde), জার্মানের হামবুর্গ ও ফ্রাঙ্কফুট, সুইজারল্যান্ডের বাসেলল্যান্ড, বাসেল, জেনেভা, জুরিখ ও বার্ন, ফ্রান্সের প্যারিস, ইতালির মিলান, বলোনিয়া ও রোম, ইন্ডিয়ার কলকাতা, শিলিগুড়ি ও দার্জিলিং এবং নেপালের কাঠমুন্ডু ও পোখরা।  ২০২২ সালের বের হয়েছে বাংলাদেশে ঢাকার একুশে বইমেলায় পানকৌড়ি প্রকাশন Motivational  " জীবন ও বাস্তবতা " এবং ভারতের কলকাতায় বইমেলায়  ( Kolkata International book fair)  তরঙ্গ প্রকাশন থেকে কবিতার বই "কাব্য শহর থেকে " আবার  ২০২৩ সালে কলকাতায়-( Kolkata International book fair ) টেক টাচ টক প্রকাশন থেকে "মেঘলা দিন আর কাব্যি "।।  

Add a review