PaperBack | ISBN: 978-81-982713-2-7 | Novel
Cover - Subir Mondal
বইকথা -
বাবার জীবনের তিনটে হারানো বছর খুঁজতে চেয়েছিল মেয়েটি। খুঁজতে গিয়ে বাবার খাতা থেকে বেরিয়ে এল একটা হিন্দি খবরের কাগজের কাটিং, একটা হারিয়ে যাওয়া শহর, ভুলে যাওয়া একটা হোটেল আর ভয়ংকর এক সত্য। এই উপন্যাস এক রুদ্ধশ্বাস থ্রিলার শুধু নয়, বাবার কাছে পৌছনর জন্যে এক মেয়ের অনির্দেশ কিন্তু অমোঘ যাত্রা, রহস্য উদ্ঘাটন করতে গিয়ে খুঁড়ে আনা ব্যক্তি ইতিহাসের জটিল ও অভাবিত এক অধ্যায়।
কবি পরিচিতি -
তৃষ্ণা বসাক একজন প্রতিষ্ঠিত কবি, গল্পকার, ঔপন্যাসিক ও অনুবাদক। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বি.ই. ও এম.টেক। সরকারি মুদ্রণ সংস্থায় প্রশাসনিক পদ, উপদেষ্টা বৃত্তি, বিশ্ববিদ্যালয়ের পরিদর্শী অধ্যাপনা, সাহিত্য অকাদেমিতে আঞ্চলিক ভাষায় অভিধান প্রকল্পের দায়িত্বভার - প্রভৃতি বিচিত্র অভিজ্ঞতা তাঁর গ্রন্থের সংখ্যা ৬০ -র কাছাকাছি। পেয়েছেন ইলা চন্দ স্মৃতি পুরস্কার (বঙ্গীয় সাহিত্য পরিষৎ) ২০১৩, সোমেন চন্দ স্মারক সম্মান (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি) ২০১৮, সাহিত্য কৃতি সম্মান (কারিগর) ২০১৯, কবি মৃত্যুঞ্জয় সেন স্মৃতি সম্মান ২০২০, নমিতা চট্টোপাধ্যায় সাহিত্য সম্মান ২০২০, রমেন্দ্রকুমার আচার্য চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৪ সহ আরো বহু পুরস্কার। তিনি মৈথিলী, মালয়ালম ও হিন্দি ভাষা থেকে বাংলায় অনুবাদ করেন। বর্তমানে কলকাতা ট্রান্সলেটর্স ফোরামের সচিব।