PaperBack | ISBN: 978-81-983672-4-2 | POETRY
Cover - Subir Mondal
বইকথা -
কবির কথা জীবনের পথ গতিময়, কখনো ধীরে, কখনো মন্দগতি অথবা ঝোড়ো, কত কি আসে যায়, শিক্ষা দেয়, ভেদ করে, চোখ খোলে। এই মুসাফির চলা রঙবেরঙ, তেমনই ছোট ছোট ভাবনায় রঙ্গিলা মরশুমি ফুলের মতো বৈচিত্র্যময় এই কবিতাগুচ্ছ।
কবি পরিচিতি -
কবি পরিচিতি মধুপর্না বসু কলকাতার আলিপুর অঞ্চলে একটি বিশেষ পরিবারে জন্ম। বহুমুখী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর পাশ করেন। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি এড ডিগ্রীও প্রাপ্ত হন। কলেজ জীবন থেকেই লেখালেখির শখ ছিল। বিভিন্ন পত্রপত্রিকায় লেখার সাথে সোশ্যাল মিডিয়ায় কবিতা ছোট গল্প লিখে পরিচিতি লাভ করেন। ২০১৯ সালে তার প্রথম একক কবিতা সংকলন ‘মেঘের চিঠি’ প্রকাশিত হয়। ২০২২ সালে তার দ্বিতীয় কবিতা সংকলন ‘মোহনার দিকে’ প্রকাশিত হয়। এভাবে তিনি সোশ্যাল মিডিয়াতে একজন পরিচিত লেখিকা হয়ে ওঠেন। লেখালেখি ছাড়াও তিনি রোটারি ক্লাবের সাথে যুক্ত এবং সমাজ সেবামূলক কাজের পাশাপাশি সঞ্চালিকা হিসেবেও নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ২০২৩ সালে তার তৃতীয় গ্রন্থ প্রকাশিত হয় ‘ঝরা পাতার কথারা’। ২০২৪ সালে প্রকাশিত হলো তার চতুর্থ কাব্যগ্রন্থ, ‘বোহেমিয়ান’।