PaperBack | ISBN: ISBN: 978-81-964273-6-8 | POETRY
Cover - Subir Mondal
বইকথা -
কবি অনির্বাণ চট্টোপাধ্যায় নির্জন নিভৃতের কবিতা সাধক। হিমশীতল রক্তচক্ষু উপেক্ষা করে গরলকে গরল বলার দুঃসাহস বুকে নিয়েই তার কবিতা যাপন। গত তিরিশ বছর ধরে শুধু কবিতার জন্য কন্টকাকীর্ণ পথে তার নগ্নপদ হেঁটে চলা। তার কবিতা শুধু নিজস্ব মননশীলতার প্রদর্শনী নয়। সহজসরল ভাষায় সহজবোধ্য কবিতা লেখাই কবির অন্যতম বৈশিষ্ট্য। ব্যক্তিস্বার্থকে স্ট্রেইট ব্যাটে বাউন্ডারির বাইরে পাঠিয়ে কবি শেষ পর্যন্ত গেয়ে উঠেন জীবনের জয়গান। জানুন, চিনুন, পড়ুন কবিতার অনির্বাণ চট্টোপাধ্যায়ের 'কঙ্কালতন্ত্র'।
কবি পরিচিতি -
জাহ্নবী ব্যানার্জী। জন্ম ১লা অক্টোবর, ১৯৯০, উত্তর ২৪ পরগনার সোদপুরে। ইংরেজীতে স্নাতক ডিগ্রি অর্জন করে বর্তমানে পেশায় একজন ব্লগার। জন্মের তারিখটা একলা হলেও তিনি মোটেই একলা নন। তার সাথে থাকে আস্ত সাত-সাতটি মার্জার এবং দুটি সারমেয়। জীবন ভালোবাসেন, বাঁচতে ভালোবাসেন, পশুপাখি ভালোবাসেন, আর ভালোবাসেন লিখতে। ঘর-বাহির মিলে নানা অভিজ্ঞতার সম্ভার বুকে করে বয়ে চলেন এবং সময়ে সময়ে তা নিংড়ে দেন নিজের লেখায়। সেই রসই সঞ্চিত হয়েছে এই "নীড়ের পাখিতে"।