Product Suggestions

নর্মদা, এক অন্তহীন প্ৰবাহ || ভিটেহীন

₹160.00

PaperBack | ISBN : 978-81-984319-0-5 | Spiritual Story
Cover - Subir Mondal


বইকথা - 
একজন অকপট সত্যবাদী নিষ্ঠাবান মানুষের একজন অতি উচ্চকোটির সাধক হয়ে ওঠার প্রথম ধাপের কথা ও কাহিনী। পড়লে মনে হবে যেন সত্য নয়, যেন অদ্ভুত এক গল্প। কিন্তু গল্প নয়, সত্যের চেয়েও বেশি সত্য, পরম সত্য, চিরন্তন সত্য। স্বাভাবিক নাগরিক ছাপোষা জীবন যাপনে অভ্যস্ত একজন মানুষ কেমন করে সাক্ষাৎ পেলেন মা নর্মদার- মুহূর্তে কিভাবে বদলে গেল তাঁর জীবন, মায়ের সোনার কাঠির স্পর্শে। নর্মদা তটেই কেমন করে পেলেন ঈশ্বর- সম পরম গুরুমাতাকে, যাপিত জীবনের গতি বাঁক সব কেমন করে মিলে মিশে গেল নর্মদার কোলে আধ্যাত্মিকতার বিপুল স্রোতের টানে, গুরুকৃপায় শুরু হলো এক অত্যাশ্চর্য সাধক জীবন..... তারই কথা, তাঁরই কথা। বর্তমানে তিনি আমাদের গুরুদেব- পরম পূজ্য শ্রী নর্মদাশঙ্কর মহারাজ ( নর্মদা তটের পূর্ণ ও পুণ্য সাধক)। তাঁর সাধক জীবন শুরুর এক অকপট বর্ণনা - 'নর্মদা এক অন্তহীন প্রবাহ' - যা আমাদের মতো অতি সাধারণ মানুষের জীবনেও এক আধ্যাত্মিক উদ্দীপন জাগ্রত করে প্রতি নিয়ত।
নর্মদে হর 
জয় গুরু পরমেশ্বর

 

লেখক পরিচিতি -
গুরু কৃপায়, নর্মদা মা ও স্বয়ম মহাদেবের কৃপা ধন্য সেই সাধক আজ আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী নর্মদাশঙ্কর মহারাজ। তাঁর জন্মস্থল অতি পুণ্যভূমি সুন্দরবনের মৌখালিতে চার বছর হলো গড়ে উঠেছে আমাদের পরমাশ্রয় নর্মদাশঙ্কর আশ্রম। এই আশ্রমে পূজা পাঠের সঙ্গে সঙ্গে প্রত্যন্ত গ্রামের দরিদ্র মানুষগুলির জন্য বিভিন্ন রকম সেবা কার্যক্রম (বিশেষত শিক্ষা ও স্বাস্থ্য) অনুষ্ঠিত হয়ে থাকে সারা বছর মা নর্মদা, মহাকালেশ্বর  ও গুরুকৃপায়। 

Add a review