Product Suggestions

অন্তর দর্শন || অজিতেশ নাগ

₹200.00

Hardbound | ISBN: 978-81-983672-3-5 | Essay
Cover - Subir Mondal

কেন অন্তর দর্শন?
সাহিত্য জগতে আমার চলার পথ দীর্ঘ। প্রায় পঁয়ত্রিশ বছর পেরিয়ে যাচ্ছে। এই দীর্ঘ সময়ে প্রচুর বরেণ্য কবি-সাহিত্যিকদের সঙ্গলাভ করবার সুযোগ এসেছে, আমি মনে করি এ আমার পূর্বজন্মের কৃতকর্মের ফলাফল। লেখার জগতে না এলে তাদের সেই অপূর্ব আশ্চর্য সাধক-জীবনযাত্রার রসাস্বাদন করতেই পারতাম না। হয়ত অল্প কিছু মনীষীর সঙ্গলাভ করবার সৌভাগ্য আমার আসেনি, হয়ত কেউ চলে গেছেন আমার এই মর্ত্যে আগমনের পূর্বেই। তা সে যাই হোক না কেন, তাদের রচিত সাহিত্যকর্ম আমাকে শিখিয়েছে হাতেকলমে, অনেক কিছুই, শিখছি আজও। বিনিময়ে তাদের জন্য কীই বা করতে পেরেছি, কীই বা করতে পারতাম? তাই ‘অন্তর দর্শন’ বইটির মাধ্যমে আমার অন্তরের সমগ্র শ্রদ্ধার্ঘ্য নামিয়ে রাখলাম তাদের চরণকমলে। এই বইটির মাধ্যমে আপনাদের চেনা-পরিচিত সাহিত্যিকদের, আরও একবার, চিনতে পারবেন, নতুন দর্শনের আলোকে, এ আমার অন্তরের গভীরতম বিশ্বাস।

 

লেখক পরিচিতি
জন্ম উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। কোলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক স্নাতক। লেখালেখির জীবন প্রায় চার দশকের। ছাপার অক্ষরে প্রথম আত্মপ্রকাশ ১৯৮৬ সালে। সেই বছরেই স্কুল-পত্রিকার যুগ্ম-সম্পাদক পদে কাজ শুরু। প্রথম উপন্যাস সেই বছরেই, ধারাবাহিক প্রকাশিত হয়েছিল স্কুল-ম্যাগাজিনে। তার পরেই সর্বভারতীয় কবিতা প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার। আজ অবধি বিভিন্ন প্রকাশনী থেকে ৩৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে, যার মধ্যে উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ সবই রয়েছে। লেখকের দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে বাংলাদেশ থেকে। পেয়েছেন সোপান সাহিত্য সম্মাননা, রবীন্দ্রনাথ ঠাকুর ন্যাশনাল ফেলোশিপ অ্যাওয়ার্ড, অন্বেষা লাইটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, বিশ্ববাংলা সাহিত্য গৌরব সম্মাননাসহ সহ প্রচুর পুরস্কার। বহু পত্রপত্রিকার নিয়মিত লেখক। ২০২৩ সালে প্রকাশিত হয়েছিল লেখকের ধারাবাহিক উপন্যাস ‘হাওয়ার আড়ালে’। ইন্টারন্যাশনাল সিনেম্যাটিক স্টোরি হান্ট কম্পিটিশনে প্রথম পুরস্কারস্বরূপ পেয়েছেন স্বর্ণপদক। অংশগ্রহণ করেছেন সাহিত্য আকাদেমি, ভারত সরকার দ্বারা আয়োজিত ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ অনুষ্ঠানে। আজ অবধি বেশ কিছু পত্রিকায় তার দীর্ঘ সাক্ষাৎকার ছাপা হয়েছে। তার লেখা গোয়েন্দা চরিত্র ‘ইন্দ্রমোহন খাসনবিস’ ইতিমধ্যে বহুল প্রশংসিত। তার লেখা একাধিক গল্প প্রসারিত হয়েছে বিভিন্ন রেডিও-চ্যানেলে। তার লেখা অণুগল্প অনুবাদিত হয়েছে হিন্দি ভাষায়। এ ছাড়া ফরাসী ভাষার কবিতাও তিনি অনুবাদ করেছেন বাংলায়। এক সময় করেছেন মাসিক কৃত্তিবাস (বর্তমানে কৃত্তিবাস) পত্রিকার সহ-সম্পাদনার কাজও।

 

Add a review