Product Suggestions

অনুমিতা ও থুচিন নামে ছেলেটি || বিতস্তা ঘোষাল

₹130.00

PaperBack | ISBN: 978-81-983672-5-9 | NOVEL
Cover - Subir Mondal

বইকথা - 
সংসার অফিস নুন তেল চাল মশলার হিসেবে জেরবার অনুমিতা শহর ছেড়ে মন ও শরীর  ভালো করতে এসে পৌঁছায় শিলং- এ। সেখানে তার মেয়ে নামকরা এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দুই প্রজন্ম মুখোমুখি হয় এক অদ্ভুত জীবন দর্শন নিয়ে। আর তাদের সঙ্গে জড়িয়ে পড়ে স্থানীয় অধ্যাপক ও গেস্টহাউসের মালিকও, যাঁরাও সেখানে কোনও না কোনও সময় অস্তিত্বের সংকটে পড়েছিলেন। অনুমিতা যেন তাঁদের মধ্যে একটা রামধনু এঁকে দেওয়ার মাধ্যম হয়ে ওঠে। উপন্যাসে উঠে আসে মহাকাব্য থেকে ইতিহাস, জীবন দর্শন ও দীর্ঘ এক সময়। এ উপন্যাস বিশ্বাস করতে শেখায়, দিন শেষে ভালোবাসা ছাড়া জীবন অপূর্ণ। এই পূর্ণতার খোঁজই একাত্ম করে তোলে পাঠককে এই আশ্বাসে যে তারা নিজেদেরও খুঁজে পাবে এই চরিত্রগুলোর মধ্যে।

 

কবি পরিচিতি -
বিতস্তা ঘোষাল গল্পকার, ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। জন্ম কলকাতায়। আধুনিক ইতিহাসে এম এ, লাইব্রেরি সায়েন্সে বিলিস। কলেজে সাময়িক অধ্যাপনা। প্রকাশনা সংস্থা ভাষা সংসদের কর্ণধার ও অনুবাদ সাহিত্যের একমাত্র পত্রিকা ‘অনুবাদ পত্রিকা’-র সম্পাদক। ‘বাংলা আকাডেমি সারস্বত সম্মান’ ‘বিবেকানন্দ যুব সম্মান’, ‘একান্তর কথা সাহিত্যিক’ পুরস্কার, ‘কেতকী’ কবি সম্মান, ‘চলন্তিকা’, ‘বিজয়া সর্বজয়া’,  মদনমোহন তর্কালঙ্কার, গৌতমী সহ একাধিক পুরস্কারপ্রাপ্ত। বিতস্তার প্রকাশিত বই ৩৭টি। তাঁর কবিতা ও গল্প হিন্দি, ওড়িয়া, অসমিয়া ও ইংরেজি, স্প্যানিশে অনুবাদ হয়েছে। ওড়িয়া ভাষায় প্রকাশিত তার গল্প সংকলন রূপকথার রাজকন্যারা ও হিরন্ময় পুরুষ তোমাকে।  বিতস্তা বিশ্বাস করে ভালোবাসা ছাড়া কেউ বাঁচতে পারে না। মানবতাই একমাত্র ধর্ম।

 
Add a review