Product Suggestions

পাটুবাবুর গল্পগাছা || সোনালি

₹120.00

PaperBack | ISBN: 978-81-983672-8-0 | Short  Stories
Cover - Mainak Porel

বইকথা - 
এক যে ছিলো হাফ প্যান্ট। ছোট্ট শার্ট, খুদে জুতো আর পুচকে পুচকে রঙ বেরঙের হাওয়াই চটি। আর, সেই যে তাদের তুরতুরিয়ে দৌড় দেয়া মালিক, তিনি মায়ের পাটু বাবু।  আবার তাঁর একজন ফুরফুরে ফ্রক পরা, বেজায় গম্ভীর, দিদিও আছেন।  পুল্লী দিদি।  এই দুজনের কত যে কাণ্ড কারখানা!!  সেইসব গল্পগুলো তোমাদের না বললেই নয়।  তোমরাও এ রকমই সব কীর্তি কলাপ করে ফেলো না কি?   দ্যাখো, তোমাদের সে সব গল্প ও কোনো বইয়ের পাতায় না ছাপা হয়ে যায় কোনো দিন….

 

লেখক পরিচিতি -

আইনগত পরিচয় : চিকিৎসক, সোনালি মুখোপাধ্যায় ভট্টাচার্য। প্রকাশিত বই : “প”, “৫০শে প্রেম”, “দরিয়া সরখেলের অলৌকিক সম্পদ”, “স্টেথোস্কোপ এর পান্ডুলিপি ১ ও ২”, (ভাষা নগর পুরস্কারে সম্মানিত ২০১৬য়।), “পরমেশ্বরী”, “রঙ পেন্সিল ও রহস্যের গল্প”, “সোনালিনামা”, “হাভেলি আর ল্যাপটপের গল্প”, “নানান রকম প্রেমের গল্প”, “পুনপুন চরিত”, “এক্কা দোক্কা তেক্কা”, “হঠাৎ যদি” এবং “আলোর গল্প ও অন্ধকারের গল্প”। ঢাকায় প্রকাশিত, “গল্পের গল্প”। এছাড়া সোনালি -র লেখাদের পড়া যায় - এই সময়, কিশোর ভারতী, ভাষানগর, কালি ও কলম, যুগসাগ্নিক, টার্মিনাস, হিজিবিজি প্রভৃতি নানান পত্র পত্রিকায়।

 
Add a review