Product Suggestions

পায়ে পায়ে পদ্মাবতী || শ্যামলী দাস

₹120.00

PaperBack |  ISBN: 978-81-984319-8-1 | POETRY
Cover - Subir Mondal


বইকথা - 
দৈনন্দিন যাপনে নিত্য নতুন চিত্রপটের আল্পনা আঁকা হয়ে চলে বিশ্ব সংসারে। সাদাকালো ক্যানভাসে রংবেরঙের অনুভূতিরা পাখা মেলে, ওড়ে, আবার এসে ডালে বসে। কালির তুলিতে সব ফুটিয়ে তোলা যায় না.... স্থুল  অক্ষরের নীচে ঢাকা পড়ে থাকে ছিড়ে যাওয়া পাতা। অক্ষর সন্ন্যাসীদের বিনিসুতো কখন যে কি বুনে চলে! তার উপাখ্যান অধরা... পদ্মাবতীরা পায়ে আলতা পরে পদাবলী লিখে যায় সকাল থেকে সন্ধে। তারই আংশিক প্রকাশে আজ, কলম থেকে চুঁইয়ে পড়া এলোমেলো কথারা ছাপার অক্ষরে, আভরণে সেজে উঠবে।

 

কবি পরিচিতি -
শ্যামলী দাস। বাঁকুড়ায় জন্ম ও কর্ম হলেও  বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডলে এক জনপ্রিয় বাচিক শিল্পী হিসেবে পরিচিত। পেশায়  ডেপুটি নার্সিং সুপারিন্টেডেন্ট। সংসার ও পেশার বাইরে আবৃত্তি, কবিতা লেখা ও সমাজসেবাই তার জীবন। নিজের আবৃত্তি চর্চার সঙ্গে অন্যদেরও সঠিক তালিম দেওয়ার জন্য কাঁধে তুলে নিয়েছেন "কবিতা কুটির" -এর   দায়িত্ব। যেখানে  শিক্ষার্থীরা শুধু আবৃত্তি চর্চাই করে না,  সুস্থ সংস্কৃতির প্রবহমান ধারাকে এগিয়ে নিয়ে চলে। ২০২২ থেকে শুরু করেছেন 'রাঢ় বাংলার কণ্ঠ উৎসব'। রাজ্যের শতাধিক আবৃত্তি শিল্পী, কবি, সাহিত্যিক এতে অংশগ্রহণ করেন। কন্ঠ চর্চার সাথে তিনি নিয়মিত ভাবে লেখালিখিও করে থাকেন। সমাজ সচেতনতার ভাবনা ও সামাজিক দায়বদ্ধতা থেকে, 'সংকল্প, বাঁকুড়া' নামে  সমাজসেবামূলক সংগঠন তৈরি করেছেন। প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে কিছু উদার মন, কিছু মানবিক মুখ, কিছু সংস্কৃতি প্রেমীদের নিয়ে তৈরি এই সংগঠন জনমানসে সাড়া ফেলেছে।  'আলোর খোঁজে' নাম দিয়ে  প্রান্তিক মা ও শিশুদের সার্বিক বিকাশের কর্মসূচি,  অবৈতনিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রশিক্ষণ কেন্দ্র,  মাতৃ-স্বনির্ভরতার প্রকল্প, থ্যালাসেমিয়া সচেতনতা, রক্তদান শিবির, বিতর্ক প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জলসত্র, ১৬আনার হাট ইত্যাদি সামাজিক কাজে সংগঠনটি সারাবছর ধরে কাজ করে।  স্বচ্ছতা, কাজের প্রতি নিষ্ঠা, একাগ্রতা ও মানুষের পাশে থাকার সদিচ্ছায় পারিবারিক দায় ও পেশা সামলে, কণ্ঠ চর্চাকে সাথে নিয়ে, সমাজের প্রতি অকৃত্রিম দায়বদ্ধতা ও ভালো কাজের প্রতি অগাধ ভালোবাসায় তার কলম ধরা।

Add a review