Hard Board Binding | ISBN: 978-81-968781-5-3 | POETRY
Cover - Subir Mondal
বইকথা -
কবি অনির্বাণ চট্টোপাধ্যায় নির্জন নিভৃতের কবিতা সাধক। হিমশীতল রক্তচক্ষু উপেক্ষা করে গরলকে গরল বলার দুঃসাহস বুকে নিয়েই তার কবিতা যাপন। গত তিরিশ বছর ধরে শুধু কবিতার জন্য কন্টকাকীর্ণ পথে তার নগ্নপদ হেঁটে চলা। তার কবিতা শুধু নিজস্ব মননশীলতার প্রদর্শনী নয়। সহজসরল ভাষায় সহজবোধ্য কবিতা লেখাই কবির অন্যতম বৈশিষ্ট্য। ব্যক্তিস্বার্থকে স্ট্রেইট ব্যাটে বাউন্ডারির বাইরে পাঠিয়ে কবি শেষ পর্যন্ত গেয়ে উঠেন জীবনের জয়গান। জানুন, চিনুন, পড়ুন কবিতার অনির্বাণ চট্টোপাধ্যায়ের 'কঙ্কালতন্ত্র'।
কবি পরিচিতি -
লেখক পরিচিতি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়ের জন্ম এবং বেড়ে ওঠা, কলকাতায়। যদিও স্কুল জীবন থেকে লেখা শুরু তথাপি অল্প বয়সে মাতৃ বিয়োগের ফলে, সাহিত্য চর্চায় একটা বড় বিরতি আসে, জীবনও অন্য খাতে বইতে থাকে। IGNOU থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করার সাথে সাথে আবার সাহিত্য জগতে ফিরে আসা। পেশায় সাংবাদিক। বিটিসি নিউজের ভারতের বিশেষ প্রতিনিধি এবং ভারতের প্রধান সম্পাদক৷ আপাদমস্তক অক্ষর কর্মী৷ আবৃত্তি, কবিতা এবং সাহিত্য চর্চা নেশা। আবৃত্তি জগতে পোশাদার শিল্পী হিসাবে কাজ করছেন বিগত ১০ বছর ধরে৷ চারপাশের বাস্তব এবং কল্পনা, ভালোবাসা, পীড়া বারবার শব্দের রূপ নিয়েছে। ছোট গল্প দিয়ে শুরু, অবেলার ঢেউ, যার বেশীরভাগ গল্প দুটি বেসরকারি টিভি চ্যানেলে টেলিফিল্ম হিসাবে প্রদর্শিত হয়েছে। পরের বইগুলি কবিতার৷ ছায়া ও সিম্ফনি, নেক্রপলিস নগরী এবং অসমাপ্ত কনসার্ট। সম্প্রতি প্রকাশিত হয়েছে অনুবাদিত Alexander Pushkin এবং সম্পূর্ণ প্রেমের কবিতার কবিতা সংকলন "বুর্জোয়া পিপাসা"৷ এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ "অগ্নিবর্ণ আভা"৷ কৃত্তিবাস, ভাষানগর, কবি সম্মেলন, কবিতাপাক্ষিক ছাড়াও যুগ সাগ্নিক, টার্মিনাস, ভুবনডাঙা, এবং সইকথা এবং আর বহু লিটল ম্যাগাজিন এবং ওয়েব ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়েছে এ যাবৎকাল৷ বর্তমানে টেকটাচটক নামক একটি ওয়েবজিনের সম্পাদিকা৷ কবিতা আজ বেঁচে থাকার একমাত্র রসদ৷ সম্প্রতি পুরস্কৃত একটি গল্পের সিনেমা তৈরি হচ্ছে রেওয়া ফিল্মের তত্ত্ববধানে৷ সম্প্রতি ঢাকা সাহিত্য পরিষদ থেকে "সাহিত্য দিগন্ত" ২০২১ লেখক পুস্কার এবং ২০২৩-এ যুগসাগ্নিক বঙ্গীয় সাহিত্য সম্মাননা পেয়েছেন "আলেকজান্ডার পুশকিন" -এর জন্য৷ তাছাড়াও রবীন্দ্রস্মৃতি, স্বয়ংপ্রভা, রেওয়া এবং মন্থন সাহিত্য পত্রিকা থেকে পেয়েছেন পুরস্কার৷ সম্প্রতি দেশের মত সাহিত্য পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে। আবৃত্তি জগতের অন্যতম পুরস্কার বাঙালীর কন্ঠ পুরস্কারটি পেয়েছেন বাংলাদেশ থেকে তাছাড়াও পেয়েছেন কৃতিকন্ঠ পুরস্কার