Product Suggestions

প্যান্ডোরা'স বক্স || উজ্জ্বল দাস

₹200.00

Hard Board Binding | ISBN: 978-81-970030-4-2 | SHort Story
Cover - Subir Mondal

লেখক পরিচিতি -
উজ্জ্বল দাস-এর জন্ম ক'লকাতায়। একদম ছোটবেলাতেই পিতৃবিয়োগ। আশ্রমিক স্কুলজীবন কেটেছে "রহড়া রামকৃষ্ণ মিশন"-এ।  ছোট থেকেই দেওয়াল পত্রিকায় হাতেখড়ি। ক'লকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। সফটওয়্যার এবং গ্রাফিক্স নিয়ে পড়াশোনা। বর্তমানে চাকুরীজীবী। নির্ভীক ও প্রতিবাদী কলম যে'দিকে নিয়ে যাবে সেদিকেই যেতে ইচ্ছুক। ইদানিংকালে, গত দশবছরের লেখালিখির যে'টুকু সঞ্চয়ে, সবটাই শখের। "প্রসাদ", "বঙ্গদেশ", "কাগজের নৌকো", "রূপকথা", "বইসই", "টেকটাচ্ টক", "শাব্দিক" ও বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশ। এ ছাড়াও "রেওয়া", "শব্দ প্রতিমা", "মনন", "দাঁড়াবার জায়গা"সহ দেশবিদেশের বেশ কিছু  মাসিক, পাক্ষিক ও শতাধিক সংকলনে লেখালিখি এবং নানান সংবাদ সংস্থার ডিজিটাল পোর্টালের নিয়মিত অক্ষরচাষী। ঝুলিতে রয়েছে কিছু পুরস্কার, শর্ট ফিল্ম ফেস্টিভেল অ্যাওয়ার্ড ও অর্থনৈতিক সম্মান। লিখতে ভালোলাগে গল্প, সিনেম্যাটিক স্টোরি, কবিতা, নাটক, শিশুদের জন্য কবিতা- আলেখ্য, রূপকথা ও গান। ক'লকাতাসহ বিভিন্ন জেলা ও অন্য রাজ্যের মঞ্চে বহু শিল্পী ও শিশুশিল্পীর কণ্ঠে উচ্চারিত নাটক, কবিতা ও অডিও স্টোরি। পাশাপাশি সমাজসেবামূলক কাজ ও মঞ্চনাটক করতে অভ্যস্ত। লেখালিখির সবটাই পাঠককুলের কাছে প্রতিশ্রুতি বদ্ধ।

 
Add a review