PaperBack | ISBN: 978-81-983672-6-6 | Stories
Cover - Subir Mondal
বইকথা -
সিনেমার উপযুক্ত কিছু গল্প নিয়ে লেখা “রূপালী পর্দার গল্প”। রোমান্স, সাসপেন্স, থ্রিলারে ভরপুর এই বইয়ের গল্পগুলো ।
লেখক পরিচিতি -
কলকাতায় জন্ম। যদিও স্কুল জীবন থেকে লেখা শুরু তথাপি অল্প বয়সে মাতৃ বিয়োগের ফলে, সাহিত্য চর্চায় একটা বর বিরতি আসে, জীবনও অন্য খাতে বইতে থাকে। I.G.N.O.U থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করার সাথে সাথে আবার সাহিত্য জগতে ফিরে আসা। পেশায় সাংবাদিক। BTC News একটা আন্তর্জাতিক নিউজ চ্যানেল, সেই চ্যানেলের ভারতের প্রধান প্রতিনিধি ও সম্পাদক। আপাদমস্তক অক্ষর কর্মী। আবৃত্তি, কবিতা এবং সাহিত্য চর্চা - নেশা। চারপাশের বাস্তব এবং কল্পনা, ভালোবাসা, পীড়া বারবার শব্দের রূপ নিয়েছে। ছোট গল্প দিয়ে শুরু, অবেলার ঢেউ, যার বেশীরভাগ গল্প দুটি বেসরকারি টিভি চ্যানেলে টেলিফিল্ম হিসাবে প্রদর্শিত হয়েছে। পরের বইগুলি কবিতার, ছায়া ও সিম্ফনি, নেক্রপলিস নগরী এবং অসমাপ্ত কনসার্ট, বুর্জোয়া পিপাসা, অগ্নিবর্ণ আভা৷ আলেকজান্ডার পুশকিনের কবিতার বাংলা অনুবাদ সংকলিত কাব্যগ্রন্থ “অনুবাদিত আলোকজান্ডার পুশকিন”। পেয়েছে ঢাকা সাহিত্য পরিষদ থেকে “সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার” এবং যুগসাগ্নিক থেকে বঙ্গীয় সাহিত্য সম্মাননা৷ কৃত্তিবাস, ভাষানগর, কবি সম্মেলন, দেশ ছাড়াও বহু ম্যাগাজিন এবং ওয়েব ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়েছে এ যাবৎকাল৷ বর্তমানে টেক টাচ টক নামক একটি ওয়েবজিনের সম্পাদিকা৷ তাছাড়া রয়েছে রবীন্দ্র স্মৃতি এবং স্বয়ংপ্রভা, রেওয়া সম্মননা, মন্থন সাহিত্য পুরস্কার, সৃজনীকি সম্মাননা, KISF অ্যাওয়ার্ড এবং আরও অনান্য পুরস্কার। সম্প্রতি তার লেখা একটি পুরস্কৃত গল্প থেকে চলচ্চিত্র নির্মানের কাজ চলছে৷ আবৃত্তিতে প্রাপ্ত হয়েছে ঢাকা সাহিত্য পরিষদ থেকে বাঙালীর কন্ঠ পুরস্কার এবং আরও প্রাপ্তি কৃতিকন্ঠ পুরস্কার। আকাশবাণীতে প্রচারিত হয় কবিতা। বহু মঞ্চে পেশাগত ভাবে আবৃত্তি পরিবেশন করছেন ২০১২ থেকে। ২০২৫-এর বইমেলায় আসছে দুটি মুক্তগদ্যের বই “পেয়ালা ও একটি সন্ধ্যা” এবং “ঘরমুখী পায়রা ও রূপকথানকশা” এবং কবিতার বই “বিলাসী বিষন্নতা” সঙ্গে সিনেমাটিক স্টোরি নিয়ে গল্প সংকলন “রূপালী পর্দার গল্প”।