Product Suggestions

শালজঙ্গলে বারোমাস ছয়ঋতু || আরণ্যক বসু

₹240.00

PaperBack | ISBN: 978-81-983672-2-8 | NOVEL
Cover - Subir Mondal

বইকথা - 
ষাট পর্বে প্রকাশিত উপন্যাস - শাল জঙ্গলে বারো মাস ছয় ঋতু'র পাতায় পাতায় উঠে এসেছে রূপসী বাংলার প্রকৃতি এবং কংক্রিটের শহর থেকে দূরে, ছড়ানো বাংলার তরুণ ও প্রাণবন্ত কবি, বাচিকশিল্পী ও কবিতা সংগঠকদের সুখ-দুঃখের বারোমাস্যা। আপাত কঠিন যে কোন মানুষের মধ্যেই অন্তঃসলিলার মতো একজন কবি আছেন। স্বপ্নের মতো কবিতাজন্মও আছে প্রতিটি মানুষের মধ্যে। এই উপন্যাসের প্রতিটি চরিত্র বিশ্বাস করে- জীবন একদিন কবিতার মত সুন্দর হবে।

 

লেখক পরিচিতি -
দুই বাংলার জনপ্রিয় কবি, নাট্যকার, উপন্যাসিক, কলাম লেখক আরণ্যক বসুকে কলকাতার মানুষ অভিনেতা ও বাচিক শিল্পী পরিচয় বসু নামেও জানেন (যে নাম তার পিতৃদত্ত)। এ পর্যন্ত বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে। টেক টাচ টক থেকে এই প্রথম তাঁর উপন্যাস গ্রন্থ হিসেবে প্রকাশিত হলো। বাংলা ভাষায় অত্যন্ত জনপ্রিয় কবিতা 'মনে থাকবে' -র কবি আরণ্যক বসু। যে সব উল্লেখযোগ্য সাহিত্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন-- পরিবেশবান্ধব সাহিত্য সম্মান ২০১৯, ছুটি সাহিত্য পুরস্কার, প্রব্রজ্যা  সাহিত্য পুরস্কার, বিভূতি সাহিত্যরত্ন সম্মান, ছত্তিশগড় বাংলা অ্যাকাডেমি  সম্মান, অল ইন্ডিয়া চিলড্রেন্স লিটেরারি আর্ট সম্মান,  সুন্দরবন অনুভব সাহিত্য পুরস্কার, জিরো পয়েন্ট অ্যাওয়ার্ড ২০২৩ ইত্যাদি। এছাড়াও পেয়েছেন সাকসেস ফাউন্ডেশন সাহিত্য সম্মান ২০২২ (ঢাকা), কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা ২০২২ (ঢাকা) এবং ইউ-এস বাংলা সাহিত্য সম্মাননা ২০২২ (সিলেট)। নিজের কবিতা নিয়ে ঘুরে এসেছেন বাংলাদেশ সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ।

Add a review