PaperBack | ISBN: 978-81-982713-6-5 | Short Stories
Cover - Subir Mondal
বইকথা -
ষোলো কলাতেই ষোলোআনা পূর্ণ। এক মলাটেই লেখক রাজকুমার ঘোষের ষোলোটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে পরিপূর্ণ এই "ষোলো কলা"। যেখানে মাতৃপ্রেম, সচেতনতা, ভরসা, মানবিকতা, নির্ভরতা, পরম্পরা, প্রেমে স্বচ্ছতার গল্প আছে আবার সেখানেই মজার আকারে কপটতা, কূট-কাচালি, প্রেমে ব্যর্থতা, ধোঁকা এবং বিশ্বাসঘাতকের সাথে তঞ্চকতা, খুন, ধর্ষণ, থ্রিলার ও ক্রাইমেরও গন্ধ রয়েছে।
লেখক পরিচিতি -
হাওড়া জেলার রামরাজাতলায় জন্মগ্রহণ করে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লেও সুস্থ সাহিত্যের টানে শুরু করেন 'আমাদের লেখা' পত্রিকা। কবিতার পাশাপাশি গল্প লেখাতেও তিনি সিদ্ধহস্ত। ছোটদের জন্য লেখা গল্পগুলি বিশেষত নেপোদাদু চরিত্রটি ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। তাঁর লেখা অন্যতম কয়েকটি গ্রন্থ হল: 'টেন-এ টেক্কা', 'নেপোদাদুর গল্প', 'পেয়েছি তোমায় খুঁজে' এবং ভাই নির্মলেন্দু কুণ্ডুর সাথে যৌথভাবে 'দুই মক্কেল'। লেখালেখির পাশাপাশি তিনি সঙ্গীতচর্চা ও নাট্যচর্চার সাথেও জড়িত। আদ্যন্ত পজিটিভ মানুষটি বর্তমানে 'আমাদের পদক্ষেপ পত্রিকা'-র অন্যতম সম্পাদক ও 'আমাদের পদক্ষেপ প্রকাশনী'-র অন্যতম কর্ণধার।