PaperBack | ISBN: 978-81-988257-7-3 | POETRY
Cover - Subir Mondal
বইকথা -
বিভিন্ন সময়ে লেখা কবিতা নিয়ে এই বই। কবিতাগুলিতে প্রেম থেকে শুরু করে নাগরিক বিচ্ছেদ, সবই স্থান পেয়েছে। স্থান পেয়েছে কোনও এক তরুণের শিরার ভিতর রক্তের জোয়ার ভাটা। কবির কবিতায় নতুনত্ব আছে, আছে হৃদয়ের ওঠা পড়া। সঙ্গে, গদ্য ছন্দের পাশাপাশি বিভিন্ন ছন্দে লেখা অসংখ্য কবিতা প্রমাণ করে কবিতায় তাঁর অবাধ যাতায়াত। বিভিন্ন ধারার সনেটে তাঁর খেলা, লেখা হয়ে উঠেছে সুনিপুণ। আর কোন লেখা যে কখন কবিতা হয়ে ওঠে, সে কথা কেই বা বলতে পারে!
কবি পরিচিতি -
বাংলা কবিতার জগতে তথাগত দত্ত বিশিষ্ট নাম। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা কবিতা চর্চা করে চলেছেন। দেশ, কৃত্তিবাস, কবিসম্মেলন ইত্যাদি পত্রপত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘সূর্যাস্ত থেকে তেত্রিশ কিলোমিটার দূরে’। কবিতাচর্চার পাশাপাশি তিনি সম্পাদনা করেন মূলত তরুণ কবিদের রচনায় সমৃদ্ধ ‘বিভাবনা’ নামে একটি পাক্ষিক পত্রিকা। পত্রিকার শিরোনাম ‘বাংলা ভাষার জয় হোক’। গত বছর সেপ্টেম্বরে ও এ বছর জানুয়ারিতে গীর্বাণ প্রকাশন ও বিভাবনা থেকে প্রকাশিত হয়েছে তথাগত দত্তর দুটি কবিতার বই— যথাক্রমে ‘চকমকি নেই, মেঘে মেঘ ঘষে আগুন জেলেছি’ এবং ‘অন্ধকার জ্বালিয়ে একা জেগে থাকি সারারাত’।
কৃত্তিবাস। ১৬ এপ্রিল ২০২৩