Product Suggestions

ভ্রান্তিবিলাস ২.০ || কবি বক্‌সী * অমিত দাস

₹220.00

PaperBack | ISBN: 978-81-988257-8-0 | Essay
Cover - Subir Mondal


কবি পরিচিতি -
কবি বক‌সী

শিক্ষার প্রতি নিষ্ঠা এবং নানান সামাজিক কাজের জন্য পরিচিত একটি নাম। একই সঙ্গে তিনি প্রকৃতি প্রেমিকও। গাছপালা ও পশুপাখি-র পাশাপাশি কীটপতঙ্গ নিয়েও তিনি নিয়মিত চর্চা করেন। প্রকৃতি-র প্রতি তাঁর এই ভালোবাসা সবদিক থেকে পূর্ণতা পেয়েছে তাঁর সাহিত্যচর্চা ও লেখালেখির মাধ্যমে। তাঁর এই লেখালেখি-র শুরু স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ম্যাগাজিন আর পত্রিকায়। ধীরেধীরে তিনি বড় বড় পত্রিকা ও প্রকাশনা সংস্থায় লিখতে শুরু করেন। তিনি দীর্ঘদিন সাংবাদিকতাও করেন। বর্তমানে তিনি অধ্যাপনার কাজে যুক্ত। মনের দিক থেকে একজন খোলা চিত্তের মানুষ। তাঁর অন্তরে জ্ঞানের প্রতি এক গভীর ভালোবাসা রয়েছে। শিশু ও কিশোরদের মধ্যে স্বাধীন চিন্তা ও সঠিক ভাবনার সঞ্চার ঘটানোই বর্তমানে তাঁর প্রধান কাজ। এই বই প্রকাশের আগে তিনি শিশু ও তরুণ পাঠকদের জন্য আরও কিছু বই লিখেছেন ও প্রকাশ করেছেন। বইগুলি বিভিন্ন জায়গায় প্রশংসিতও হয়েছে। বর্তমানে তিনি বিভিন্ন ধরণের সেবামূলক কাজের সাথেও যুক্ত রয়েছেন। 

অমিত দাস

অমিত দাস একজন টিচারপ্রেনিয়র, যাঁর অভিজ্ঞতা শিক্ষা, কর্পোরেট ট্রেনিং ও উদ্যোক্তা জগতে বিস্তৃত। তিনি চিতকারা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং AI অটোমেশন ও স্টার্টআপ ইনকিউবেশনে বিশেষজ্ঞ। কর্পোরেট প্রশিক্ষক ও স্টার্টআপ পাঞ্জাব-এর মেন্টর হিসেবে তিনি নতুন প্রজন্মকে উদ্ভাবন, শিক্ষা ও ব্যবসা-র দ্রুত পরিবর্তনশীল জগতে সাফল্যে-র পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। বর্তমানে তিনি SABAI ফাউন্ডেশনের চিফ মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কর্পোরেট দুনিয়ায় তরুণ প্রজন্মকে কীভাবে পৌঁছে দেওয়া যায় নিয়মিত তার প্রশিক্ষণও দিয়ে চলেছেন। এই বইটি প্রকাশের আগে তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে।  

 
Add a review